Hotline: +0186117841

250908A: ছয় কন্যা সন্তান নিয়ে স্বামীহীন নাসিমা বেগমের জীবন সংগ্রামে সহায়তার আবেদন। গ্রাম:কিসমত মৌকরণ, জেলা: পটুয়াখালী।

Category: Low-income People
Verification: Online Physical

নাসিমা বেগম একজন অসহায় মা, যিনি তার ছয় মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টের জীবন যাপন করছেন। স্বামীহীন এই নারী বর্তমানে একটি জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করছেন, যার চারপাশে বৃষ্টি হলে পানি জমে যায় এবং বসবাসের অযোগ্য হয়ে পড়ে। ছয় মেয়ের মধ্যে তিনজন বিবাহিত হলেও বড় মেয়েটি ডিভোর্স হয়ে গেছে এবং দুই সন্তানসহ এখন মায়ের কাছে আশ্রয় নিয়েছে। অপরদিকে তিন অবিবাহিত মেয়ের মধ্যে একজন শারীরিকভাবে প্রতিবন্ধী এবং অন্য একজনের চোখে ও পায়ের গুরুতর সমস্যা রয়েছে, যার জন্য চিকিৎসার প্রয়োজন। পরিবারে উপার্জনক্ষম কোনো পুরুষ সদস্য নেই, ফলে খাদ্য, চিকিৎসা ও বসবাসের ব্যবস্থা করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বর্তমানে তারা ঠিকমতো খাবারও জোগাড় করতে পারছে না। এই দুঃসময়ে যদি কেউ এগিয়ে আসেন, তাহলে প্রতিবন্ধী মেয়ের চিকিৎসা, ঘরের টিনের চাল মেরামত এবং কিছু খাদ্যের ব্যবস্থা করা সম্ভব হবে। আপনাদের সামান্য সহায়তা তাদের জন্য হতে পারে অনেক বড় অবদান।

Beneficiary Images

Posted by: নাসিমা বেগম

Posted on: 08 Sep, 2025