Hotline: +0186117841

250909I: জটিল কিডনি সমস্যায় আক্রান্ত শহিদুল ইসলাম চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন, গ্রাম: মহব্বতপুর, জেলা: দিনাজপুর।

Category: Critical Ill Patient
Verification: Online Physical

শহিদুল ইসলাম যিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তার কিডনিতে পাথর ধরা পড়ে এবং তা অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়। তবে দুঃখজনকভাবে অপারেশনের পর তার শরীরে মারাত্মক ইনফেকশন দেখা দেয়। ইনফেকশনের কারণে তার প্রস্রাবের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে তাকে পুনরায় আরেকটি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। পরবর্তী চিকিৎসায় দেখা যায়, সমস্যা আরো জটিল আকার ধারণ করেছে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার প্রস্রাবের রাস্তায় একটি স্থায়ী পাইপ (Catheter) বসানো হয়, যেটা তাকে পরবর্তী এক বছর ধরে বহন করতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, এই পাইপটি প্রতি তিন মাস অন্তর অন্তর পরিবর্তন করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং নিয়মিত চিকিৎসা ছাড়া সম্ভব নয়। বর্তমানে শহিদুল ইসলাম শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম। তার পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। তার দুইটি ছেলে রয়েছে, কিন্তু তারা এখনও অনেক ছোট—তাদের নিজ দায়িত্ব সামলানোর মতো বয়সও হয়নি। এমন চরম আর্থিক সংকটে শহিদুল ইসলামের চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায়, সমাজের সহৃদয় ও দয়ালু মানুষের সহানুভূতি এবং অর্থনৈতিক সহায়তা একান্তভাবে কাম্য। আসুন, আমরা সকলে মিলে এই অসহায় মানুষটির পাশে দাঁড়াই এবং তার জীবন রক্ষার এই কঠিন লড়াইয়ে তাকে সাহায্য করি।

Beneficiary Images

Posted by: শহিদুল ইসলাম

Posted on: 09 Sep, 2025