Hotline: +0186117841

250909L: এক সফল ব্যবসায়ী বিকাশ বণিক প্রতারণার শিকার হয়ে আজ নিঃস্ব। সকলের সহযোগিতায় আবার ঘুরে দাঁড়াতে চান,গ্রাম:বাজার রোড, জেলা: বরিশাল।

Category: Low-income People
Verification: Online Physical

বিকাশ বণিক একসময় একজন পরিশ্রমী ব্যবসায়ী ছিলেন। ইন্ডিয়া থেকে কয়লা ও পাথরের ইনপুট ব্যবসার মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন। কিন্তু দুঃখজনকভাবে, যার উপর ভরসা করে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন, সেই ব্যক্তি তাঁর বিশ্বাসের অপমান করে প্রতারণা করেন। এর ফলে বিকাশ বণিক তার সবকিছু হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তবে তিনি থেমে থাকতে চান না। আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন। তিনি এবার একটি মাছের ব্যবসা শুরু করতে চান — যা দিয়ে আবারও নিজের পায়ে দাঁড়াতে চান, সম্মানের সাথে জীবনযাপন করতে চান। কিন্তু এই উদ্যোগ শুরু করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পুঁজি। তাই তিনি সকল সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তা কামনা করছেন, যাতে তিনি আবারও আত্মনির্ভর হতে পারেন।

Default Image

Posted by: বিকাশ বণিক

Posted on: 09 Sep, 2025