- All Categories
- Poor Old Man (7)
- Homeless (0)
- Physical Disabled (3)
- Orphan Child (1)
- Helpless Widow (1)
- Poor Students (1)
- Low-income People (19)
- Critical Ill Patient (8)
- Volunteer Organizations (0)
- Educational Institutions (1)
- Mosque (0)
- Church (0)
- Temple (0)
- Other Religious Places (0)
- Situational Poverty (1)
Categories
250927A: হৃদরোগে আক্রান্ত আব্দুর রহমান তাবিদের ওপেন হার্ট সার্জারির জন্য সাহায্যের আবেদন, গ্রাম: বিন্নাটি, জেলা: কিশোরগঞ্জ।।
আব্দুর রহমান তাবিত, একটি নিষ্পাপ শিশু, শিশুটি মারাত্মক শারীরিক জটিলতাই ভুগছে। তার হার্টে ছিদ্র এবং মুখের ভেতর জিভের নিচের অংশ কাটা—যার কারণে সে স্বাভাবিকভাবে দুধ খেতেও পারে না। সে প্রায় সময় অসুস্থ থাকে। ডাক্তারদের মতে, তাবিতের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে ওপেন হার্ট সার্জারি করতে হবে। এই অপারেশনের জন্য প্রয়োজন প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা—যা তার পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। তাবিতের বাবা একজন দিনমজুর। তার স্থায়ী কোনো কাজ নেই; যেদিন কাজ পান, সেদিন কিছু রোজগার হয়। এমন অনিশ্চিত আয় দিয়ে সংসার চালানোই যেখানে দুঃসাধ্য, সেখানে সন্তানের চিকিৎসা করানো এক গভীর যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। তাই, আমরা সকল সহৃদয় মানুষের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি—আব্দুর রহমান তাবিতের প্রাণ বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার একটু সহযোগিতাই হতে পারে তার বাঁচার নতুন আশার আলো।
Beneficiary Images
Posted by: আব্দুর রহমান তাবিদ
Posted on: 27 Sep, 2025