- All Categories
- Poor Old Man (7)
- Homeless (0)
- Physical Disabled (3)
- Orphan Child (1)
- Helpless Widow (1)
- Poor Students (1)
- Low-income People (19)
- Critical Ill Patient (8)
- Volunteer Organizations (0)
- Educational Institutions (1)
- Mosque (0)
- Church (0)
- Temple (0)
- Other Religious Places (0)
- Situational Poverty (1)
Categories
250927B: হতদরিদ্র আজিজ মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য স্বনির্ভর হতে দরকার সামান্য পুঁজির, সকলের সহযোগিতায় ছোটখাটো ব্যবসার মাধ্যমে আবার ঘুরে দাঁড়াতে চান, গ্রাম: হাটহাজারী,গহিরা, জেলা: চট্টগ্রাম।
আব্দুল আজিজ মিয়া একজন নিম্ন মধ্যবিত্ত একটি পরিবারের অভিভাবক। পরিবারে রয়েছে দুই কন্যা ও এক পুত্র। এতদিন তার ছেলে একটি সিএনজি চালিয়ে পরিবারের ব্যয় বহন করতেন। কিন্তু বর্তমানে তার ছেলেরও নিজের পরিবারে তিনজন সন্তান হয়েছে, যার ফলে আগের মতো আর পুরো পরিবারের খরচ বহন করা সম্ভব হচ্ছে না। আজিজ মিয়া নিজে এখন আর কর্মক্ষম অবস্থায় নেই, তার হাতে নেই কোনো সঞ্চিত অর্থ বা স্থায়ী আয়ের উৎস। তার নিজেরও কিছু করার মত সামর্থ্য বা টাকা নেই। তার এক মেয়ে সন্তানসহ বাবার বাড়িতে থাকেন, ফলে সংসারে সদস্যসংখ্যা বেড়ে গিয়েছে, যা আরও সংকটময় পরিস্থিতির সৃষ্টি করেছে। , যদি তাকে কিছু পুঁজি বা আর্থিক সাহায্য দেওয়া যেত, তিনি একটি ছোট ব্যবসা শুরু করতে পারতেন। ছোট খাটো ব্যবসার মাধ্যমে পরিবারের ভরণপোষণ চালাতে পারতো। ঋণ নেওয়ার সামর্থ্য না থাকাই তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন। তাই তিনি চাচ্ছেন, সমাজের দয়ালু ও সহানুভূতিশীল মানুষদের কাছে একটি সাহায্যের হাত। আসুন আমরা সমাজের বিবেকবান ও সহৃদয় ব্যক্তিরা আজিজ মিয়ার পাশে দাঁড়াই।তার হাতে যদি একটি সামান্য পুঁজি তুলে দেওয়া যায়, তবে হয়তো তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন, নিজের পরিবারকে একটু ভালোভাবে দেখতে পারবেন।
Beneficiary Images
Posted by: আব্দুল আজিজ
Posted on: 27 Sep, 2025