Hotline: +0186117841

250927C: অসহায় শাহিন আহমেদ একটি মিশুক গাড়ি কেনার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন, গ্রাম: পশ্চিম মদন গৌরি, জেলা: সিলেট।

Category: Low-income People
Verification: Online Physical

শাহিন আহমেদ একজন অসুস্থ ও বেকার ব্যক্তি, তার ডায়াবেটিস আছে । তাঁর চার সন্তান রয়েছে, যারা এখনও পড়াশোনা করছে। কিন্তু অসুস্থতা ও অর্থের অভাবে তিনি সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন। শাহিন আহমেদের ইচ্ছা, যদি কিছু সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেন, তবে তিনি একটি ছোট ব্যবসা শুরু করতে চান বা একটি মিশুক/টমটম গাড়ি কিনে চালাতে চান। এর মাধ্যমে তিনি নিজের ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিজেই নিতে পারবেন। বর্তমান পরিস্থিতিতে তিনি সমাজের দয়ালু ও হৃদয়বান মানুষের দিকে চেয়ে আছেন। আমরা আশা করি, আপনারা কেউ এগিয়ে এসে তাঁর পাশে দাঁড়াবেন। আপনার একটি ছোট সহায়তা তাঁর পরিবারে নতুন আশার আলো জ্বালাতে পারে।

Beneficiary Images

Posted by: শাহিন আহমেদ

Posted on: 27 Sep, 2025