Hotline: +0186117841

250927D: ভয়াবহ পায়ের ক্যান্সারে আক্রান্ত মোঃ ইমরান হোসেন অপারেশনের জন্য সাহায্যের আবেদন, গ্রাম: চকলোকমান কলোনি, জেলা : বগুড়া।

Category: Low-income People
Verification: Online Physical

মোঃ ইমরান হোসেন, একজন মধ্যবয়স্ক ব্যক্তি, যিনি গত ১০ বছর ধরে একটি জটিল ও দুরারোগ্য রোগে ভুগছেন। দশ বছর আগে তাঁর পায়ে একটি ছোট ফুসকুড়ির মতো ঘা দেখা দিয়েছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে বর্তমানে একটি ভয়াবহ ক্যান্সারসদৃশ আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন ডাক্তার দেখানোর পর তাঁকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় চিকিৎসকরা তার পায়ের অবস্থা দেখে দ্রুত অপারেশন করার পরামর্শ দিয়েছেন। চিকিৎসকদের মতে, এই অপারেশন না করলে তাঁর অবস্থার আরও অবনতি ঘটবে, যা জীবনের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াতে পারে। অপারেশন এবং অন্যান্য চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ হাজার টাকা, যা তাঁর পক্ষে জোগাড় করা সম্পূর্ণ অসম্ভব। মোঃ ইমরান হোসেন বর্তমানে শারীরিকভাবে এতটাই দুর্বল ও অসুস্থ যে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও অক্ষম। তাঁর স্ত্রী কিডনির সমস্যা কারণে মারা গেছেন এবং দুই ছেলেকে নিয়েই তিনি জীবনযাপন করছেন। কোনো কাজ করতে না পারায় তিনি নিজেই নিজের চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। এই চরম অসহায় অবস্থায় তিনি দেশের সকল সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যেন তিনি দ্রুত চিকিৎসা নিতে পারেন এবং একটি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

Beneficiary Images

Posted by: মোঃ ইমরান হোসেন

Posted on: 27 Sep, 2025