Hotline: +0186117841

250928C: ছোট্ট বাচ্চা সাফওয়ান রহমান সৈকতের হার্টের ছিদ্র এবং রক্তনালীর ছিদ্রের অপারেশনের জন্য সাহায্যের আবেদন; গ্রাম:আড়ালিয়া, জেলা: জামালপুর।

Category: Low-income People
Verification: Online Physical

সাফওয়ান রহমান সৈকতের জন্মগতভাবে হার্টে ছিদ্র এবং রক্তনালীতেও ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে। এই জটিল ও ঝুঁকিপূর্ণ সমস্যার কারণে তার জীবন আজ হুমকির মুখে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অপারেশন ছাড়া এই শিশুর জীবন বাঁচানো সম্ভব নয়। সাফওয়ানের বাবা মোঃ হানিফ একজন সাধারণ কৃষক। তার নিজের কোনো জমি নেই; তিনি অন্যের জমিতে কাজ করে কোনোভাবেসংসার চালান। দিন আনে দিন খায় – এই অবস্থায় সন্তানের এই ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। তার এই অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন।আমরা এগিয়ে আসলে বাচ্চাটি কে বাঁচানো সম্ভব। আসুন আমরা বাচ্চাটির পাশে দাঁড়ায়। সন্তানের সুস্থতার আশায় তিনি সাফওয়ানকে ভারতেও নিয়ে গিয়েছিলেন উন্নত চিকিৎসার আশায়, কিন্তু সেখানেও ডাক্তাররা অপারেশনের জন্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকার খরচের কথা জানিয়েছেন। এতো বড় অঙ্কের টাকা জোগাড় করা একজন দিনমজুর পিতার জন্য অসম্ভব। এই অবস্থায় অসহায় পিতা সমাজের সহৃদয়, বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি হাত বাড়িয়েছেন। তিনি অনুরোধ জানিয়েছেন, আপনারা যদি সাহায্যের হাত বাড়ান, তাহলে হয়তো তার শিশুপুত্র সাফওয়ান একটি নতুন জীবন ফিরে পেতে পারে। আপনাদের ক্ষুদ্র সহায়তাও হতে পারে এই শিশুর জীবনের জন্য একটি বিশাল আশীর্বাদ। আসুন, আমরা সকলে মিলে সাফওয়ানের পাশে দাঁড়াই।

Beneficiary Images

Posted by: সাফওয়ান রহমান সৈকত

Posted on: 28 Sep, 2025