- All Categories
- Poor Old Man (7)
- Homeless (0)
- Physical Disabled (3)
- Orphan Child (1)
- Helpless Widow (1)
- Poor Students (1)
- Low-income People (19)
- Critical Ill Patient (8)
- Volunteer Organizations (0)
- Educational Institutions (1)
- Mosque (0)
- Church (0)
- Temple (0)
- Other Religious Places (0)
- Situational Poverty (1)
Categories
250928D: তহুরা খাতুনের টিউমার অপারেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন; গ্রাম: কলাবাগান, জেলা: ঝিনাইদহ।
তহুরা খাতুন, একজন অসহায় ডিভোর্সপ্রাপ্ত নারী, জীবনের একপর্যায়ে ভালোবাসার সম্পর্ক করে বিয়ে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্পর্কও টেকেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর শুধুমাত্র সামাজিক বন্ধন নয়, পরিবার থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। ফলে সন্তানসহ একাকী সংগ্রামী জীবনে আজ তিনি অন্ধকারে হারিয়ে যাচ্ছেন। তহুরা খাতুনের সবচেয়ে বড় সমস্যা তিনি দীর্ঘদিন ধরে সিস্ট সমস্যায় ভুগছেন, যা এখন টিউমারে রূপ নিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশন না করলে তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। কিন্তু অপারেশন ও চিকিৎসার খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য তার নেই। তিনি বর্তমানে কোনো কাজেও যুক্ত হতে পারছেন না, কারণ িনি অসুস্থ থাকেন ।। তার একমাত্র আকুতি—যদি কোনোভাবে এই অপারেশনের খরচ মেটাতে সহায়তা করা যায়, তবে তিনি সুস্থ হয়ে আবার কোনো না কোনো কাজ করে সন্তানকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারেন। তহুরা খাতুনের এই সংকটময় মুহূর্তে সমাজের হৃদয়বান মানুষদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।
Beneficiary Images
Posted by: তহুরা খাতুন
Posted on: 28 Sep, 2025