Hotline: +0186117841

251001A: অসহায় নাজমা বেগমের চিকিৎসা ও আশ্রয়ের জন্য ঘরের আবেদন, গ্রাম:ইছাখালি, জেলা: গোপালগঞ্জ।

Category: Poor Old Man
Verification: Online Physical

নাজমা বেগম একজন অসহায় ও একাকী জীবনযাপনকারী বৃদ্ধা। তার স্বামী বহু বছর আগে মারা গেছেন । দু’টি ছেলে থাকলেও তারা বিবাহিত ও নিজেদের সংসারে ব্যস্ত থাকায় মায়ের খোঁজখবর রাখেন না। একটি মেয়েও আছে যার বিয়ে হয়েছে, তবে তারা নিজেরাই কষ্টে সংসার চালান — ফলে মায়ের দিকে তেমন সাহায্যের হাত বাড়াতে পারেন না।বর্তমানে নাজমা বেগম মারাত্মক শারীরিক সমস্যায় ভুগছেন। তার মাজার হাড় ক্ষয়ে যাচ্ছে, যার ফলে তিনি সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না। এছাড়াও চোখে খুব একটা দেখতে পান না, এবং চোখ দিয়ে নিয়মিত পানি পড়ে। একজন বয়স্ক নারীর জন্য এই শারীরিক কষ্ট খুবই যন্ত্রণাদায়ক। আবার তার থাকার ঘরটাও একেবারে জরাজীর্ণ —, বৃষ্টির দিনে টিনের ফোঁটা দিয়ে পানি পড়ে ঘরের ভেতর। এই কষ্টের জীবনেও তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমরা ইচ্ছা করলেই পারি আমাদের অল্প কিছু সহযোগিতার মাধ্যমে তার পাশে দাঁড়াতে। এই পরিস্থিতিতে নাজমা বেগম মানবতার ভিত্তিতে সকল সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন — যেন তিনি একটি ভালো ডাক্তারের মাধ্যমে তার চিকিৎসা করাতে পারেন, প্রয়োজনে অপারেশন করাতে পারেন। পাশাপাশি যদি কেউ সামান্য সাহায্য করে তার জরাজীর্ণ ঘরটি ঠিক করতে সাহায্য করেন, তাহলে তার শেষ জীবনটুকু একটু শান্তিতে কাটাতে পারেন। আমরা সকলকে অনুরোধ করছি, দয়া করে এগিয়ে আসুন — একজন অসহায় মায়ের পাশে দাঁড়ান।

Beneficiary Images

Posted by: নাজমা বেগম

Posted on: 01 Oct, 2025