Hotline: +0186117841

251001C: স্বামীর মৃত্যু ও ঋণের বোঝায় বিপর্যস্ত শারমিন জাহান দুই সন্তানের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়েছেন, গ্রাম:কুতুবা ১নং ওয়ার্ড লক্ষীপুর, জেলা:ভোলা।

Category: Low-income People
Verification: Online Physical

শারমিন জাহান একজন পেশায় শিক্ষক। এক সময় তাদের সংসার মোটামুটি স্বচ্ছল ছিল। তার স্বামী ছিলেন একজন মুরগির খামারের ব্যবসায়ী। হঠাৎ একদিন তিনি অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসার পেছনে প্রচুর টাকা ব্যয় করলেও, শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।স্বামী হারানোর শোকের মাঝে হঠাৎ শারমিন জানতে পারেন যে তার স্বামী প্রায় ২৫ লক্ষ টাকা ঋণ রেখে গেছেন ব্যবসায়িক কারণে। এই ঋণের চাপ, দুই সন্তানের লেখাপড়ার খরচ ও সংসার চালানো—সব মিলিয়ে আজ তিনি চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। শারমিন জাহানের একটি মেয়ে (ক্লাস ৮) এবং একটি ছেলে (ক্লাস ৩) পড়াশোনা করছে। তাদের দুই ছেলেমেয়ে লেখাপড়া খরচ বাবদ মাসে প্রায় 5000 টাকা লাগে। অথচ তিনি একজন স্কুলশিক্ষক হিসেবে মাসে অল্প কিছু টাকা বেতন পান। এই অল্প আয় দিয়ে তিনি সন্তানদের সঠিকভাবে খাওয়াতে পারছেন না, শিক্ষা তো অনেক দূরের কথা।আজ শারমিন জাহান এক অসহায় মায়ের মতো আমাদের দিকে তাকিয়ে আছেন সামান্য সহযোগিতার আশায়।যাতে করে তার ছেলেমেয়েরা অন্তত লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেতে পারে।

Beneficiary Images

Posted by: শারমিন জাহান

Posted on: 01 Oct, 2025