- All Categories
- Poor Old Man (7)
- Homeless (0)
- Physical Disabled (3)
- Orphan Child (1)
- Helpless Widow (1)
- Poor Students (1)
- Low-income People (19)
- Critical Ill Patient (8)
- Volunteer Organizations (0)
- Educational Institutions (1)
- Mosque (0)
- Church (0)
- Temple (0)
- Other Religious Places (0)
- Situational Poverty (1)
Categories
251001F: বিপদগ্রস্থ সিপন আহমেদ ব্যবসার মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়েছেন, গ্রাম: দিঘীরপাড়, জেলা: সিলেট।
শিপন আহমেদ একজন পরিশ্রমী এবং সংগ্রামী মানুষ, যিনি একসময় জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। স্বপ্ন ছিল নিজের পরিবারকে ভালো রাখতে, একটু সচ্ছল জীবন গড়ে তুলতে। কিন্তু দুর্ভাগ্যবশত বিদেশে থাকাকালীন তিনি এক অসাধু ব্যক্তির প্রতারণার শিকার হন। এতে তিনি অর্থনৈতিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সর্বস্ব হারিয়ে ফিরে আসেন নিজের দেশে। দেশে ফিরে তিনি হাল না ছেড়ে পুনরায় নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেন। তিনি চা-পাতার ব্যবসা শুরু করেন নিজ উদ্যোগে। শুরুতে কিছুটা আশাবাদী হলেও সময়ের সাথে সাথে ব্যবসায়িক মন্দা, মূলধনের সংকট ও ক্রমাগত ক্ষতির মুখে পড়ে তার ব্যবসাটিও তেমন লাভজনক হয়ে ওঠেনি। বর্তমানে সংসারের খরচ ও ব্যবসার ধারাবাহিক ক্ষতি মেটাতে গিয়ে শিপন আহমেদ বিভিন্নজনের কাছ থেকে অনেক টাকা ঋণ নিতে বাধ্য হয়েছেন। এখন তিনি এমন এক দুঃসময়ে দাঁড়িয়ে আছেন যেখানে তার সামনে আর কোনো কুল কিনারা খোলা নেই। এই কঠিন সময়ে তিনি সমাজের হৃদয়বান, সহানুভূতিশীল মানুষের সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি বিশ্বাস করেন, যদি কিছু সহৃদয় ব্যক্তি তাকে আর্থিক সহায়তা করেন, তাহলে তিনি তার চা-পাতার ব্যবসাটি আবারও দাঁড় করাতে পারবেন।
Beneficiary Images
Posted by: সিপন আহমেদ
Posted on: 01 Oct, 2025