Hotline: +0186117841

251002A: অসহায় সমেরতো বানের উন্নত চিকিৎসার ও ওষুধ কেনার জন্য সাহায্যের আবেদন, গ্রাম:নরকাঠী, জেলা: বরিশাল।

Category: Poor Old Man
Verification: Online Physical

সমেরতো বান একজন বয়স্ক ও অসুস্থ নারী। যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর হাঁটুতে প্রচণ্ড ব্যথা রয়েছে, এছাড়াও শরীরের অন্যান্য অংশেও নানান ব্যাথায় ভুগছেন। যার ফলে তিনি ঠিক মতো হাঁটাচলা করতে পারেন না।তাঁর দুইজন ছেলে রয়েছে, যারা দুজনেই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তারা খুব কষ্ট করে তাদের নিজেদের সংসার চালাচ্ছেন। অর্থনৈতিক সমস্যার কারণে তারা মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না। এখন পর্যন্ত শুধুমাত্র স্থানীয়ভাবে সাধারণ চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু তাতে কোনো স্থায়ী উন্নতি আসেনি।সমেরতো বান বর্তমানে একটি অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চান এবং প্রয়োজনীয় ওষুধ ক্রয় করতে চান। কিন্তু এই ব্যয়ভার বহনের মতো আর্থিক সামর্থ্য তাঁর বা তাঁর পরিবারের নেই। এই অবস্থায় তিনি সকল সহৃদয় ব্যক্তির সহানুভূতি ও সহযোগিতা কামনা করছেন। যদি তিনি কিছু আর্থিক সহায়তা পেতেন, তবে তিনি একটি ভালো ডাক্তার দেখাতেন।

Beneficiary Images

Posted by: সেমরতো বান

Posted on: 02 Oct, 2025