Hotline: +0186117841

251004F: “দুইবার স্ট্রোকে কর্মক্ষমতা হারানো জসীমউদ্দীনের চিকিৎসার ও খাবারের ব্যবস্থার জন্য সাহায্যের আবেদন, গ্রাম:অমরপুর, জেলা: কিশোরগঞ্জ।

Category: Low-income People
Verification: Online Physical

জসীমউদ্দীন বর্তমানে চরম অসুস্থতায় ভুগছেন। তিনি দুইবার স্ট্রোক করেছেন, ফলে এখন সম্পূর্ণ কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। তার তিন মেয়ে রয়েছে, যাদের সকলেরই বিয়ে হয়ে গেছে। এই মুহূর্তে তার খোঁজখবর নেওয়ার মতো কাছের কেউ নেই।জসীমউদ্দীন সাহেবের নিজের কোনো জমিজমাও নেই। অসুস্থতার কারণে তিনি কাজ করতে পারেন না, এমনকি ঠিকমতো খাওয়াও তার পক্ষে সম্ভব হচ্ছে না। ওষুধ কেনা কিংবা চিকিৎসার কথা তো দূরের ব্যাপার। একবেলা খাবার জোটানোই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি সকলে মিলে একটু করে সহায়তার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো তিনি অন্তত দিনে দুইবেলা খেতে পারতেন, প্রয়োজনীয় ওষুধ কিনে চিকিৎসা চালিয়ে যেতে পারতেন।

Beneficiary Images

Posted by: জসীমউদ্দীন

Posted on: 04 Oct, 2025