- All Categories
- Poor Old Man (7)
- Homeless (0)
- Physical Disabled (3)
- Orphan Child (1)
- Helpless Widow (1)
- Poor Students (1)
- Low-income People (19)
- Critical Ill Patient (8)
- Volunteer Organizations (0)
- Educational Institutions (1)
- Mosque (0)
- Church (0)
- Temple (0)
- Other Religious Places (0)
- Situational Poverty (1)
Categories
250909A: একসময়ের সংগ্রামী মানুষ নিয়ামত শেখ আজ বয়সে ভারে অসহায় জীবন যাপন করছেন। গ্রাম:মনাডাঙ্গা, জেলা:বাগেরহাট।
নিয়ামত শেখ একজন হতো দরিদ্র ও সংগ্রামী মানুষ। তাঁর জীবনের সঞ্চিত শক্তি তিনটি মেয়ে—যাদের সবারই বিয়ে হয়ে গেছে। দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর স্ত্রী একসাথে সংগ্রাম করে গেছেন, কিন্তু বর্তমানে তাঁদের জীবনে এসেছে এক কঠিন সময়। নেয়ামত শেখের স্ত্রী মস্তিষ্কে ব্রেইন টিউমারে আক্রান্ত হন। অনেক কষ্টে ধারদেনা করে তার অপারেশন করানো হয়। অপারেশনের খরচ তাদের জন্য ছিল এক বিশাল বোঝা। এখন আবার নেয়ামত শেখ নিজেও হাঁপানির সমস্যায় ভুগছেন। তিনি একসময় একটি গ্যারেজে কাজ করে সংসার চালাতেন, কিন্তু বয়সের ভারে এখন আর আগের মতো কাজ করতে পারেন না। চিকিৎসা চালিয়ে যেতে হলে প্রয়োজন অর্থের, কিন্তু বর্তমানে সেটুকুও তাঁর সামর্থ্যের বাইরে। এই কঠিন সময়ে নেয়ামত শেখ ও তাঁর স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের কাছে মানবিক সহায়তার আবেদন জানাচ্ছি। তিনি কিছু আর্থিক সহায়তা পেলে তার এবং তার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে পারতেন।
Beneficiary Images
Posted by: নিয়ামত শেখ
Posted on: 09 Sep, 2025