Hotline: +0186117841

251005C: স্বামীহারা অসহায় সালেহা আক্তারের ভাঙ্গা মাটির ঘর মেরামতের মাধ্যমে একটি পাকা ঘর করে দেওয়ার জন্য সাহায্যের আবেদন, গ্রাম: হাজিপুর, জেলা:হবিগঞ্জ।

Category: Helpless Widow
Verification: Online Physical

সালেহা আক্তার একজন অসহায় নারী। জীবনের কঠিনতম বাস্তবতার মুখোমুখি হয়ে তিনি আজ একা। স্বামী মারা গিয়েছেন বহু আগে। দুইটি মেয়ে আছে, যারা এখনো পড়ালেখা করছে। একজন মা হিসেবে তিনি নিজের সব কষ্ট ভুলে সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন।কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। তাদের থাকার একমাত্র আশ্রয়—একটি ভাঙা মাটির ঘর, যেখানে বৃষ্টির দিনে পানি পড়ে, শীতে কাঁপে, গরমে টিকে থাকাও দুঃসাধ্য।। এমন দুর্দশার মধ্যেও সালেহা আক্তার তার দুই কন্যাকে নিয়ে সাহসের সঙ্গে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা চাইলেই পারি আমাদের একটু সহযোগিতার মাধ্যমে তাকে একটি পাকা দালান তৈরি করে দেওয়ার চেষ্টা করতে। এই সংগ্রামী মায়ের জন্য যদি একটি পাকা ঘরের ব্যবস্থা করা যেত, তাহলে অন্তত মাথার উপর ছাদ থাকতো—একটু শান্তির নিশ্বাস নিতে পারতেন তিনি। আমরা যদি সবাই মিলে একটু করে সাহায্যের হাত বাড়াই, তাহলে হয়তো একটি পরিবারের কষ্ট কিছুটা লাঘব হবে.

Beneficiary Images

Posted by: সালেহা আক্তার

Posted on: 05 Oct, 2025