Hotline: +0186117841

251005E: প্রতিবন্ধী আজগর হোসেনের পুড়ে যাওয়া শরীরের উন্নত চিকিৎসার জন্য সাহায্যের আবেদন, গ্রাম: ফটিকছড়ি, জেলা: চট্টগ্রাম।

Category: Physical Disabled
Verification: Online Physical

প্রতিবন্ধী মোঃ আজগর হোসেন উনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছেন। যা প্রায় সময়ই উনার হয়ে থাকে। এর কারণে তিনি দৈনন্দের স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত। এর কারনে কিছুদিন আগে উনার সাথে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। তিনি একদিন রান্নাঘরে যান যেখানে তখন চুলায় মাংস রান্না হচ্ছিল, এই সময় হঠাৎ করে তার খিচুনি হয় এবং তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন যার ফলে চুলার পাশে পড়ে যান। আশেপাশে কেউ না থাকায় গরম মাংসের ঝোল সম্পূর্ণভাবে তার গায়ের উপর পড়ে। এর ফলে তার শরীরের অনেক অংশ পুড়ে যায় ।বর্তমানে তার হাতে, বুকের পোড়া অংশগুলো থেকে পুঁজ বের হচ্ছে। তার উন্নত চিকিৎসার দরকার যা তার পরিবারের পক্ষে করানো সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে তার উন্নত চিকিৎসা ও ওষুধের জন্য সহযোগিতা খুবই প্রয়োজন।

Beneficiary Images

Posted by: আজগর হোসেন

Posted on: 05 Oct, 2025