- All Categories
- Poor Old Man (7)
- Homeless (0)
- Physical Disabled (3)
- Orphan Child (1)
- Helpless Widow (1)
- Poor Students (1)
- Low-income People (19)
- Critical Ill Patient (8)
- Volunteer Organizations (0)
- Educational Institutions (1)
- Mosque (0)
- Church (0)
- Temple (0)
- Other Religious Places (0)
- Situational Poverty (1)
Categories
250909K: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সিএনজি চালক অনিকুর রহমান সাহায্যের হাত বাড়িয়েছেন,গ্রাম:দিঘাপতিয়া, জেলা: নাটোর।
অনিকুর রহমান এক সময় একজন সিএনজি চালক ছিলেন। কঠোর পরিশ্রম করে পরিবার চালাতেন। কিন্তু এক দুঃখজনক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন—তার একটি পা ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে তিনি আর সিএনজি চালাতে পারেন না। বর্তমানে অনিকুর রহমান সম্পূর্ণ সুস্থ থাকলেও তার কোনো স্থায়ী আয়ের উৎস নেই। তিনি তার স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। আজ তিনি নতুন করে ঘুরে দাঁড়াতে চান। যদি তার নিজের একটি অটো রিকশা থাকতো, তবে তিনি আবার জীবিকা নির্বাহ করতে পারতেন, পরিবারের মুখে দু’বেলা খাবার তুলে দিতে পারতেন। আমরা যদি সম্মিলিতভাবে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। চাই সামান্য সহানুভূতি, যাতে বদলে যেতে পারে একটি পরিবারে ভবিষ্যৎ। আর্থিক সহায়তার মাধ্যমে কেউ যদি অনিকুর রহমানকে একটি অটো রিকশা কিনে দেওয়ার সুযোগ করে দেন, তবে তা হবে তার জন্য একটি আশীর্বাদ।
Beneficiary Images
Posted by: অনিকুর রহমান
Posted on: 20 Oct, 2025