- All Categories
- Poor Old Man (7)
- Homeless (0)
- Physical Disabled (3)
- Orphan Child (1)
- Helpless Widow (1)
- Poor Students (1)
- Low-income People (19)
- Critical Ill Patient (8)
- Volunteer Organizations (0)
- Educational Institutions (1)
- Mosque (0)
- Church (0)
- Temple (0)
- Other Religious Places (0)
- Situational Poverty (1)
Categories
250909D: ক্যান্সারে আক্রান্ত রোগী সুলতান মাহমুদের সহযোগিতার আবেদন, গ্রাম:সম্প্র পাড়া, জেলা: খাগড়াছড়ি।
সুলতান মাহমুদ, যার বয়স মাত্র ২০ মাস। জন্মের কিছুদিন পর থেকেই তার শরীরে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দেয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, সে একটি বিরল প্রজাতির ক্যান্সারে আক্রান্ত হয়েছে—এমন এক ধরনের ক্যান্সার যা বাংলাদেশে এই প্রথমবারের মতো ধরা পড়েছে। এই মরণব্যাধি ক্যান্সার থেকে তাকে বাঁচাতে উন্নত চিকিৎসা একান্ত প্রয়োজন। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, সুলতানের পরিবার অত্যন্ত দরিদ্র। সামান্য আয়ের মাধ্যমে একটি পরিবারের মৌলিক চাহিদা মেটানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে ব্যয়বহুল ক্যান্সার চিকিৎসা করা তাদের জন্য একপ্রকার অসম্ভব। শিশু সুলতানের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন । কিন্তু তার পরিবারের পক্ষে তা যোগান দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তার বাবা-মা অসহায়ভাবে সমাজের সকল শ্রেণির মানুষের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন। এই মুহূর্তে সমাজের সহানুভূতিশীল ও হৃদয়বান মানুষদের সাহায্য প্রয়োজন। তাই বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে—আসুন আমরা সকলে মিলে সুলতান মাহমুদের পাশে দাঁড়াই। তার চিকিৎসার জন্য যেকোনো ধরনের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে একটি নিষ্পাপ প্রাণকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করি।
Beneficiary Images
Posted by: সুলতান মাহমুদ
Posted on: 09 Sep, 2025