- All Categories
- Poor Old Man (7)
- Homeless (0)
- Physical Disabled (3)
- Orphan Child (1)
- Helpless Widow (1)
- Poor Students (1)
- Low-income People (19)
- Critical Ill Patient (8)
- Volunteer Organizations (0)
- Educational Institutions (1)
- Mosque (0)
- Church (0)
- Temple (0)
- Other Religious Places (0)
- Situational Poverty (1)
Categories
250909E: হাবিবা ও হাসনা – তারা জমজ দুই বোন । দুইজনই জন্মগতভাবে প্রতিবন্ধী, একজনের বয়স মাত্র ১২ বছর এবং আরেকজনের ১৩।
হাবিবা ও হাসনা – তারা জমজ দুই বোন । দুইজনই জন্মগতভাবে প্রতিবন্ধী, একজনের বয়স মাত্র ১২ বছর এবং আরেকজনের ১৩। ছোট এই দুই বোনের জীবন শুরু থেকেই এক কঠিন বাস্তবতার সঙ্গে যুদ্ধ করে চলছে। তাদের দুজনেরই পায়ে গুরুতর সমস্যা রয়েছে, যার ফলে তারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না। তাদের বাবা একজন দিনমজুর। সীমিত আয়ের মধ্যে থেকেও তিনি অনেক চেষ্টা করেছেন নিজের আদরের মেয়েদের চিকিৎসা করাতে। বিভিন্ন সময়ে অনেক টাকা খরচ করে চিকিৎসা চালিয়েছেন, কিন্তু এখন তার পক্ষে আর এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। অথচ চিকিৎসা বন্ধ রাখা মানেই হাবিবা ও হাসনার স্বাভাবিক জীবনের স্বপ্নটা একেবারেই হারিয়ে ফেলা। চিকিৎসা চালিয়ে যেতে পারলে হয়তো তারা আবার হাঁটতে পারবে, স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারবে, অন্য শিশুদের মতো হাসতে পারবে, স্বপ্ন দেখতে পারবে। আমাদের অল্প কিছু সহযোগিতায় এই দুটি নিষ্পাপ শিশুর জীবন নতুন করে গড়ে তোলা সম্ভব।
Posted by: হাবিবা ও হাসনা
Posted on: 09 Sep, 2025